
আজ ১৬-০৫-২০১৭ তারিখ সকাল ১০.০০ টায় আরাফাতের হার্নিয়া অপারেশন হয়। আলহামদুলিল্লাহ অপারেশন সফল ভাবে হয়েছে, গত দুই মাস আগে তার নিউয়োরো, মাথায়, এবং মেরুদন্ডে, অপারেশন হয়েছিলো।।।
বিঃ দ্রঃ আরাফাতকে আজ থেকে নয় মাস আগে কে বা কারা চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ফেলে রেখে যায়, তখন তার শারীরিক অবস্থা ছিল খুবই ভয়াবহ। তার মাথা ছিল অনেক বড়,মেরুদন্ডে টিউমার, এবং হার্নিয়া। আল্লাহর অশেষ রহমতে আরাফাতের তিনটি অপারেশন হয়। সে এখন মুখ দিয়ে মা, বাবা, বলে। সকলে তার জন্য দোয়া করবেন যেন অতি তাড়া তাড়ি সুস্থ্য হয়ে উঠে।
(আরাফাত এর ১৫ দিন বয়সের ছবি ও বর্তমান ছবি)




Comments are closed.